ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে: হামিম

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক ও ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক ও ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

এবার সে তালিকায় যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক ও ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ইসির এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শেখ তানভীর বারী হামিম লিখেছেন, ‘ভোটকেন্দ্র সীমানার ৪০০ গজের মধ‍্যে মোবাইল ফোন নিষিদ্ধ সিদ্ধান্তটি সেই মিউজিয়ামে থাকা হাসিনার নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল ফোনের অনুমতি দিলে যারা নকল সিল বানিয়েছে ইতোমধ্যে ধরা পড়েছে, সেই দলটির এ ধরনের কাজ সম্পাদন সহজে হবে না। যারা বিভিন্ন অনিয়ম করতে চায়, ওঁৎ পেতে আছে, তাদের কাজ কঠিন হবে বলেই কি এ ধরনের নিয়ম জারি? এ নির্বাচন নিয়ে বিন্দুমাত্র টালবাহানা, কোন প্রকার প্রতারণা বা কালিমা লেপন আমরা ঐক্যবদ্ধ বংলাদেশীরা কিন্তু মেনে নেব না।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬