আইএলডির জরিপ

১০৫ আসনে এগিয়ে জামায়াত জোট, বিএনপি ১০১টিতে, হাড্ডাহাড্ডি লড়াই কত আসনে?

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ PM
নির্বাচন নিয়ে জরিপ প্রকাশ করেছে আইএলডি

নির্বাচন নিয়ে জরিপ প্রকাশ করেছে আইএলডি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে আইএলডি। এতে ১০৫ আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। আর বিএনপি জোট এগিয়ে আছে ১০১টিতে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৭৫ আসনে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে এ জরিপ চালানো হয়। এর তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমাবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। 

জরিপে দেখা গেছে, ৩০০ আসনের মধ্যে জামায়াত ১০৫, বিএনপি ১০১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭৫টিতে এগিয়ে রয়েছে। আর অন্য প্রার্থীরা এগিয়ে আছে ১৯টিতে। 

আরও পড়ুন: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধে তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত-এনসিপি

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১ শতাংশ ভোটার। এর ঠিক পরেই মাত্র ০.২ শতাংশের ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ মানুষের।

জরিপের অন্যান্য তথ্যে দেখা যায়, এখনো ৬.৫ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি (Undecided)। এছাড়া ছোট দলগুলোর পক্ষে ৩.৮ শতাংশ এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭ শতাংশ ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে।

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950