আইএলডির জরিপ

ভোটের আগে বিএনপি ও জামায়াত জোটের ব্যবধান ০.২০ শতাংশ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি প্রকাশিত সর্বশেষ এক জনমত জরিপে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠেছে। জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ সোমাবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। জরিপটিতে মোট ৬৩ হাজার ৬১৫ জন মানুষের সরাসরি অংশগ্রহণ করেছিলেন বলে জানায় সংস্থাটি। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭.৫৯ শতাংশ অর্থাৎ ৩৬,৬৩৪ জন পুরুষ এবং ৪২.৪১ শতাংশ অর্থাৎ ২৬,৯৮১ জন নারী তাদের মতামত দিয়েছেন। 

জরিপে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৪.১ শতাংশ ভোটার। এর ঠিক পরেই মাত্র ০.২ শতাংশের ব্যবধানে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জামায়াত জোটের পক্ষে সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ মানুষের। 

জরিপের অন্যান্য তথ্যে দেখা যায়, এখনো ৬.৫ শতাংশ ভোটার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি (Undecided)। এছাড়া অন্যান্য ছোট দলগুলোর পক্ষে ৩.৮ শতাংশ এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে মাত্র ১.৭ শতাংশ ভোটারের সমর্থন লক্ষ্য করা গেছে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9