এক উপজেলায় বহিষ্কার ছাত্রদলের ৫৫ নেতা 

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ২১ নেতাসহ মোট ৫৫ জনকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, আলাউদ্দিন, শাহাদাত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মো. মেহেদী হাসান হিরণ এবং সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন- মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ রাজা, জ্যেষ্ঠ সহসভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএফ ইফতি জাহান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহসাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন এবং দপ্তর সম্পাদক শিহাব আহমেদ খান।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

ট্যাগ: ছাত্রদল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬