গুলশানের ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ PM
ছাত্রশক্তির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক

ছাত্রশক্তির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

রাজধানীর গুলশান থানা এলাকার জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ ৬০ জনেরও বেশি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। 

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এই যোগদান সম্পন্ন করেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান এবং যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০ জনেরও অধিক কর্মী-সমর্থক ছাত্রদলের পতাকাতলে শামিল হন।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950