খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বই পাঠ প্রতিযোগিতা পেছাল মেডিকেল শিবির

৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
বেগম খালেদা জিয়া ও ছাত্রশিবির মেডিকেল জোনের লোগো

বেগম খালেদা জিয়া ও ছাত্রশিবির মেডিকেল জোনের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের বই পাঠ প্রতিযোগিতা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুগল ফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার ভোর ৬টার কিছু পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এতে সারাদেশে শোক নেমে এসেছে। ইতোমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে নিজেদের কর্মসূচি পেছানোর ঘোষণা দিল সংগঠনটি।

মেডিকেল জোন শিবির এক বিবৃতিতে জানায়, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেত্রী, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবরণকারী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়ে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন কর্তৃক আয়োজিত প্রথম বর্ষ (২০২৪-২৫) বই পাঠ প্রতিযোগিতা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় গুগল ফর্মের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ নভেম্বর এই প্রতিযোগিতার ঘোষণা দেয় ছাত্রশিবির। ওই ঘোষণা অনুযায়ী, ২৩ ডিসেম্বর এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। তবে পরে এক সপ্তাহ মেয়াদ বাড়িয়ে ৩০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬