হাদি হত্যাকাণ্ড

ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে মিছিল

২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ AM
ঢাবিতে মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ

ঢাবিতে মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং আসামীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এসময় তাদেরকে ‘লীগ ধর জেলে ভর’, ‘তুমি কে, আমি কে- হাদি, হাদি’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত অধ্যাপক তাজিন আফরোজ

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছে সেই প্রধান নির্বাচন কমিশনারকে ক্ষমা চাইতে হবে। আইন শৃঙ্খলার অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্সকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের নির্বাচনে অংশ গ্রহন বন্ধ করতে হবে। ওসমান হাদির খুনি ও জুলাইয়ের খুনিদের যতদিন না ফিরিয়ে দেয়া হয় ততদিন ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির জানাজা নামাজের আগে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে প্রধান উপদেষ্টাকে জানাজায় অংশগ্রহণ করতে দেব না।

 

 

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬