ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে ফেসবুক পোস্ট, যুবক আটক

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ PM
ইয়াছিন ভূইয়াকে আটক করেছে পুলিশ

ইয়াছিন ভূইয়াকে আটক করেছে পুলিশ © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াছিন ভূইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভূইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভূইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন এবং মন্তব্যে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে।

ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা ইয়াছিন ভূইয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‌‌আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬