দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
জামায়াতের লোগো

জামায়াতের লোগো © সংগৃহীত

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর লাশ গ্রহণ ও তাঁর জানাযা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জুমআবার সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা। 

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর লাশ গ্রহণ ও তাঁর জানাযা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে আলোচনা করে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

আগামী ২০ ডিসেম্বর (শনিবার) ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করার জন্য দেশের জেলা/মহানগরী শাখা সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে অনুরূপ দোয়া অনুষ্ঠান করা হবে। 

বিয়ের পরদিনই মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ভাগ্নের শোকে …
  • ১৬ জুলাই ২০২৬
চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদদের ত্যাগ আমাদের বাঁচার অধিকার দিয়েছে: স্বাস্থ্যম…
  • ১৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপী…
  • ১৬ জুলাই ২০২৬
মাসে ৮ কোটি টাকার বিষ সংগ্রহ সম্ভব, তবু থমকে আছে দেশের একমা…
  • ১৬ জুলাই ২০২৬
স্বাস্থ্যখাতে প্রযুক্তির যে অগ্রগতি ৫-১০ বছরে হতো, এখন তা দ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence