‘আবার ক্ষমা চান, আমরা একটু শুনি’— সাংবাদিকের প্রশ্নে যা বললেন জামায়াত আমির

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ PM
মিট দ্য প্রেসে জামায়াত আমির ও সাংবাদিক তানভীর আহমেদ

মিট দ্য প্রেসে জামায়াত আমির ও সাংবাদিক তানভীর আহমেদ © সংগৃহীত ও সম্পাদিত

‘আর কতবার আমার কাছে ক্ষমা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি। শতবার বলেছি, ২ হাজার বার বললে খুশি হবেন?’— কথাগুলো বলছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এমন সময়েই সাংবাদিক বললেন, ‘আবার বলুন, আমরা একটু শুনি।’ গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লন্ডনে একটি রেস্টুরেন্টে জামায়াত আমিরের মিট দ্য প্রেসে এই ঘটনা ঘটেছে।

বৈঠককালে ‘পলিটিকা টিভি’র এডিটর ইন-চিফ ও একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ জামায়াত আমিরকে প্রশ্ন করেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান লন্ডনে বলেছেন যে একাত্তরে আপনাদের ভূমিকা জাতি দেখেছে। আবার আপনি বিজয় দিবসের র‌্যালিতে বলেছেন যে বাংলাদেশের মানুষের উপরে যা জুলুম হয়েছে, জুলুম করেছেন, সেটার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং আপনারা ভালো হয়ে গেছেন। তো কোন জুলুমের কথা...।’

জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে প্রশ্ন করে বলেন, ‘বলবেন যে আপনি কোন মিডিয়ায় কাজ করেন, একটু প্লিজ?’ এ সময় সাংবাদিক তানভীর আহমেদ নিজের পরিচয় দিলে ডা. শফিকুর রহমান বলেন, ‘সো আই থিংক ইউ আর ম্যাচিউর পলিটিশিয়ান অলসো, অর পলিটিশিয়ান মেকার। আপনি আমার বক্তব্য শুনেন নাই। আপনি আমার কাটপিস শুনেছেন।’

বক্তব্য বিকৃত করে প্রচারকারীদের ‘ইয়েলো জার্নালিস্ট’ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, ‘উই হ্যাড দোজ ইয়েলো জার্নালিস্টস। আমি মাফ চাই নাই। এটা ছিল ৯৬ সালে শেখ হাসিনার হাত জোড় করে মাফ চাওয়ার কাহিনী। সেটাকে টুইস্টেড করে এনে আমার উপর ফেলা হয়েছে। এরপরে এরা সবাই আমাদের কাছে মাফ চেয়েছে, এই কাজ যারা করেছেন। ইনটেনশনালি ড্যামেজ করার পরে এই মাফ চাওয়া। মাফ চাইছেন গোপনে, ড্যামেজ করেছেন ওপেনে। এই জায়গা থেকে সরে আসতে হবে। এটা আমার বক্তব্য নয় যেটা আপনি শুনেছেন।’

তার প্রতিউত্তরে সাংবাদিক তানভীর আহমেদ বলেন, ‘আমার প্রশ্নটি ছিল একাত্তরের ভূমিকার জন্য আপনারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন কিনা?’ এর জবাবে জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, ‘আর কতবার আমার কাছে এটা দাবি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে বলে গেছি। শতবার বলেছি, ২ হাজারবার বললে খুশি হবেন?’ এমন প্রশ্নের জবাবে সাংবাদিক তানভীর আহমেদ বলেন, ‘আবার বলুন, আমরা একটু শুনি।’

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘দরকার নাই আমার। একই কথা বারবার বলব কেন? বহুবার বলেছি। যদি একবার বলায় না হয়, ১০ হাজারবার বলায় হবে না।’

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9