হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান ভাইরাল

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ PM
জিয়া হক

জিয়া হক © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখা কবি জিয়া হকের একটি কবিতা ও গান জয় করেছে নেটিজেনদের হৃদয়। তার লেখা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ মাত্র দুই দিনে ১২ মিলিয়নেরও বেশি ভিউ এবং ‘হাদি তুই ফিরে আয়’ সংগীতটি ১৩ লাখেরও বেশি ভিউ হয়েছে।

‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ গত দুই দিনে শুধু পাঁচজনের ওয়াল থেকে ১২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। শিল্পী আবু উবায়দার ইউটিউব থেকেই দুই দিনে সাত লাখেরও বেশি ‘হাদি তুই ফিরে আয়’ বিপ্লবী সংগীতটি। ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ওসমান গণি’র অ্যাকাউন্ট থেকে মাত্র দুই দিনে ৩.৯ মিলিয়ন, মহিউদ্দিন হাসান খান ওরফে খান সাহেবের একাউন্ট থেকে ১.৯ মিলিয়ন ভিউ হয়েছে।

এসবের বাইরে ইনস্ট্যাগ্রাম ও টিকটকেও সমান তালে ঝড় তুলেছে জিয়া হকের লেখা বিপ্লবি কবিতা ও শপথের এই গানটি। খসড়া পরিসংখ্যান বলছে, বিজয় দিবসের দিনেই দিনেই ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ১০ মিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছে। 

এ নিয়ে কবিতা ও গানের লেখক জিয়া হক বলেছেন, ‘কবিতার বেল নাই’র যুগে’ এটা অবশ্যই বিরাট ব্যাপার। সামান্য একটি কবিতা এত এত মানুষ শুনবে এটা আমার কাছে অকল্পনীয়। আমার সামান্য প্রচেষ্টা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, যা সত্যিই বিস্ময়কর! গতকাল ও আজকে ফেসবুকে কয়েক হাজার টেক্সট পেয়েছি। আবেগঘন সব টেক্সট। সবার আকুতি, ওসমান হাদি ভাই ফিরে আসুক আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে।’

তিনি বলেন, ‘আমার লেখালেখির প্রচেষ্টা অব্যাহত রাখতে এসব ব্যাপার-স্যাপার শক্তি-সাহস যোগাবে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ 

কবি জিয়া হকের কবিতা ও গানের কমেন্টে অনেকে দারুণ ইতিবাচক মন্তব্য করেছেন। কবি আবিদ আজম লিখেছেন, ‘কবি জিয়া হক, তুমি এটা ডিজার্ভ করো।’

ওয়াহিদ হাসান লিখেছেন, ‘আমি কবি নজরুলকে দেখিনি তবে কবি জিয়া হককে দেখেছি। তিনি এ যুগের নজরুল। ব্রাভো জিয়া হক।’

শিল্পী আবু উবায়দা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব থেকে যত টাকা আয় হবে, পুরোটা হাদি’র পরিবারকে গিফট হিসেবে দিবেন।

‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি বিশিষ্ট বাচিকশিল্পী মৃন্ময় মিজান, আলোচিত কবি ও সাহিত্যিক দ্রিপ্র হাসান ও বাচিকশিল্পী কঠোর হাসানসহ অনেকেই আবৃত্তি করেছেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950