হাদির খুনিদের শাস্তির দাবিতে শহিদ মিনারে ছাত্রদলের বিক্ষোভ

১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ PM
কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদল  নেতাকর্মীদের অবস্থান

কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান © ভিডিও থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহিদ মিনারে বিক্ষোভ করেন তারা।

এসময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি; হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

এদিকে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। 

এ ছাড়াও এদিন বিকেলে শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে ডাকসুর ভিপি ঘোষণা দেন এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদি চত্বর। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এসময় ডাকুস ভিপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন : শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা ডাকসু ভিপির

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিভিন্ন দল মতের হাজারো মানুষ সমবেত হয়েছেন। কেউ মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। প্রথমে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬