মেডিকেল ভর্তিতে প্রথম হওয়া শান্তকে ছাত্রশিবিরের স্মারক প্রদান

১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ PM
জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা স্মারক প্রদান করছে ছাত্রশিবির

জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা স্মারক প্রদান করছে ছাত্রশিবির © টিডিসি ফটো

২০২৫–২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শান্তর নিজ বাড়িতে এ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহীদুল ইসলাম, সেক্রেটারি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক রাকিবুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

শিবির নেতৃবৃন্দ শান্তর এই কৃতিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম শান্ত সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের নিকট দোয়া কামনা করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬