শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই, পাবনায় শিবির সভাপতি

০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © টিডিসি ফটো

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জুলাই আন্দোলনের ছাত্র জনতা শহীদ হয়েছে। চাঁদাবাজির জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করে নাই। বর্তমান বাংলাদেশে আর লুটপাটের রাজনীতি চলবে না। সততা, দক্ষতা ও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে আগামী নির্বাচনে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাবনার সাথিয়ার ফুটবল মাঠে রাতে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। আয়োজিত ছাত্র যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান।

তিনি আরো বলেন, দেশের ছাত্র যুবকেরা সচেতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে পলায়ন করতে বাধ্য করেছে। নির্বাচনে ইতোমধ্যেই ছাত্রদের বিজয় প্রমাণ করে সচেতন ছাত্র জানাতকে আর দাবিয়ে রাখা যাবে না। জাতীয় নির্বাচনে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। 

পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সমবেত ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনাদের সাথে কাজ করতে চাই। আমি আমার শহীদ পিতা নিজামীর সাহেব ও আমার জন্য দোয়া চাই।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬