‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল

১৬ অক্টোবর ২০২৫, ০৫:০৬ PM
 ঢাবিতে ছাত্রদলের মিছিল

ঢাবিতে ছাত্রদলের মিছিল © সংগৃহীত

'ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি' স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে আলোচনা রয়েছে।  অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) নির্বাচনের পর থেকে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের আগে চেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তাঁরা নিয়মিত হলের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। টিএসসি, হাকিম চত্ত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত চায়ের আড্ডা দিচ্ছেন, সংগঠিত হচ্ছেন। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তাঁরা কাজ করছেন বলে ছাত্রদলের এই নেতাকর্মীরা জানান।

ছাত্রদলের এই মিছিলে তাঁরা আরও যেসব স্লোগান দেন সেগুলো হলো: ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’, ‘তারুণ্যের প্রথম ভোট ভোট বাংলাদেশের জন্যে হোক’, ‘শোনো ভাই শোনো বোন ফেব্রুয়ারিতে নির্বাচন’, ‘জেন জির প্রথম ভোট বাংলাদেশের জন্য হোক’, ‘তারুণ্যের প্রথম ভোট বাংলাদেশের জন্যে হোক’।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সুফিয়া কামাল হল ছাত্রদল আহ্বায়ক তাওহীদা সুলতানা,ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক অবন্তী খান,মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, জহুরুল হক হলের আহ্বায়ক হাবিবুর রহমান আসিফসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9