চাকসুতে ভূমিধস জয়, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ চবি শিবিরের 

১৬ অক্টোবর ২০২৫, ০২:০২ PM
শিবিরের লোগো

শিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বার্তায় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, ৩৫ বছরের অচলায়তন ভেঙে আজ প্রাণের চাকসু বাস্তবায়িত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে ভিপি হিসেবে ইব্রাহীম রনি, জিএস হিসেবে সাঈদ বিন হাবিবসহ ২৪ জন প্রতিনিধিকে নির্বাচিত করেছেন, আলহামদুলিল্লাহ।

আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছেন যে ১৫ শিক্ষক নেতা

এই দীর্ঘ নির্বাচনী যাত্রায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।’

প্রসঙ্গত, তিন যুগ পরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। এতে ভিপি জিএস সহ ২৬ টি পদের মধ্যে ২৪ পদে ভয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত সম্প্রীতির ঐক্য জোট প্যানেলের প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদলের প্রার্থী।

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬