নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শিবির: রাকিব

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ PM
রাকিবুল ইসলাম রাকিব

রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া আইডির’ মাধ্যমে রাজনীতি করে। তারা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে করে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া আইডির’ মাধ্যমে রাজনীতি করে। তারা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। ছাত্রদলের নারী নেত্রী মানসুরা, ফাহমিদা এবং আরও শতাধিক নারী কর্মী নিয়মিত শিবিরের সাইবার বুলিংয়ের শিকার।

তিনি আরও অভিযোগ করেন, ফরহাদের পক্ষ হয়ে মামলা লড়ার জন্য এমন একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে যিনি একসময় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন।

 

এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬