‘মেঘ দা, আপনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসুন’

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ PM
মেঘমল্লারকে দেখতে হাসপাতালে এস এম ফরহাদ

মেঘমল্লারকে দেখতে হাসপাতালে এস এম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসুকে দেখতে হাসপাতালে গিয়েছেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ। বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে হাসপাতালের বেডে শুয়ে থাকা মেঘমল্লারের ছবি শেয়ার করে ফরহাদ লেখেন, ‘মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন।’

তিনি আরও লেখেন, ‘আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার লড়াইটা আমাদের সবার। মেঘমল্লার বসু দাদার পূর্ণ সুস্থতা কামনা করছি।’

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মেঘমল্লারের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু লেখেন—‘অপারেশন থিয়েটারে ঢুকব। দোয়া ও আশীর্বাদপ্রার্থী।’

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9