৮ মিনিট কথা বললে ৭ মিনিটই শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে বামরা: সাদ্দাম

২৮ আগস্ট ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:৩৪ PM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © ফাইল ফটো

বাম সংগঠন ৮ মিনিট কথা বললে ৭ মিনিটই শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন বলে সমালোচনা করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিবির সেক্রেটারি। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কিছুদিন আগে প্রকাশ্যে স্বীকারও করেছেন ১০ জন মিলে তারা যতটা গন্ডগোল করতে পারেন, হাজারও শিক্ষার্থীও তা পারেন না। তাদের দল এখন কেবল বিশৃঙ্খলা সৃষ্টি আর মবক্রেসির জন্যই টিকে আছে। শাহবাগে কিংবা শাপলা গণহত্যাকেও তারা ন্যায়সঙ্গত দেখানোর চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো ইসলামী ছাত্রশিবিরের পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং এখানে দেখা যায়, বাম সংগঠনগুলো যারা আওয়ামী লীগের সহযোগী, তারা বারবার আমাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩২৮ কুরআনে হাফেজকে সংবর্ধনা দেয় সংগঠনটি।

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬