ঢাবি শিবির সভাপতি ফরহাদ

শিবিরকর্মীকে রাতভর পেটানোর পর প্রোভোস্ট— ‘যা পেটানোর পিটিয়ে নাও, এরপর পুলিশে দিব’

১৭ আগস্ট ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫১ PM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © টিডিসি সম্পাদিত

বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। শুধু ক্ষমতাসীন ছাত্র সংগঠন নয়, হল প্রভোস্টদের বিরুদ্ধেও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি। শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন তিনি। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদের জিয়া হলের শিবির সেক্রেটারি মারুফকে সারারাত পেটানো হয়েছে। এরপর জিয়া হলের তৎকালীন প্রভোস্ট তাকে টেনে থানায় নিয়ে গেছে। যেখানে তাকে বাঁচানোর কথা, উল্টা পুলিশে দিয়েছে। রাকিব নামে এক শিবির কর্মীকে ছাত্রলীগ সারা রাত পিটিয়েছে। পিটাতে পিটাতে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। এ সময় প্রভোস্ট এসে বলেন যে, ‘যা পেটানোর পিটিয়ে নাও, এরপর পুলিশে দিব’।

বিস্তারিত দেখুন ভিডিওতে 

পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
  • ০৮ নভেম্বর ২০২৬
হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা-মা, পাশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা বোর্ডের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
  • ০৮ নভেম্বর ২০২৬
৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950