শাহবাগ ছাড়লেন প্রকৌশল শিক্ষার্থীরা, বৃহস্পতিবার বিকালে সভা

২৮ আগস্ট ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৫ AM
দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী © সংগৃহীত

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার পরপরই জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার বিকেলে তারা সভা করবে বলে জানিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সারাদিন বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে সড়কটি দিয়ে ফের যান চলাচল শুরু হয়।

প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আগামীকাল বিকেল পাঁচটায় আইবি অর্থাৎ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সভায় আমরা কর্মসূচি ঘোষণা করবো।

এর আগে, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগকে অপ্রীতিকর হিসেবে তুলে ধরে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান। এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার পুলিশের তরফ থেকে একটি কমিটি গঠন করার কথাও বলেন ডিএমপি কমিশনার।

অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার আগে তারা পরবর্তীতে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি পালন না করার ঘোষণা দেন। একই সঙ্গে তাদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন।

প্রসঙ্গত, এদিন বিক্ষোভের মধ্যে দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ বাধা দেয়।

এ সময় লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্তি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের পর আবার শাহবাগে জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা।

 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬