দুই শিক্ষককে হত্যার হুমকি, আইইউবি ও এনএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

২১ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

শিক্ষকদের হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বসুন্ধরায় মানববন্ধন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এনএসইউয়ের ৮ নম্বর গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাবকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, শিক্ষকেরা দীর্ঘদিন ধরে গবেষণামূলক ও অ্যাকাডেমিক আলোচনায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের সামাজিক অবস্থান ও মানবাধিকার নিয়ে কাজ করছিলেন। কিন্তু মুক্ত অ্যাকাডেমিক পরিসরকে দমন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটি শুধু শিক্ষক সমাজ নয়, বরং দেশের মুক্তচিন্তার পরিবেশের জন্যও বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হল- ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উসনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা;  হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ও যেসব ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে উসকানি দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় আনা।

 

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950