রক্তমাখা ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি

২৮ জুন ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০২ PM
আলমগীর

আলমগীর © ভিভিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া আলমগীর নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর হাতে রক্তমাখা ছুরি নিয়ে রাষ্ট্রের শীর্ষ তিন ব্যক্তিকে হত্যার হুমকি দিচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওটি নজরে আসার পরই পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে। এরপর তাকে ফটিকছড়ি থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬