জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবি শিবিরের ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক প্রদর্শনী

১৬ আগস্ট ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৪:৫৯ PM
প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের অফিস সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ

প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের অফিস সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ © টিডিসি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ নামের তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা দুইটায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের অফিস সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। প্রদর্শনীটি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

এতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের ছবি, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের ছবি, রাজশাহীর তিন শহীদদের ছবি, রাবি থেকে ছাত্রলীগের বিতাড়িত হওয়ার ছবি ও প্রতীকী আয়নাঘরসহ স্বৈরাচারী সরকারের ব্যঙ্গাত্মক নানা ছবি ঠাইঁ পেয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লব শুরু হয়েছে মূলত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলো থেকে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে রাবি শিবিরের তিন দিনব্যাপী এ আয়োজন। জুলাইকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই অপ্রতিরোধ্য যাত্রা তা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে জুলাই কী আবার নতুন করে ধারণ করতে শেখাবে। আমরা এই চেতনাকে যত দিন ধারণ করব, তত দিন বাংলাদেশের ওপর অন্য কোনো শক্তি মাথা চাড়া দিতে পারবে না।’

এ সময় রাবি ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই সাংস্কৃতিক ফেস্টের আয়োজন। তিন দিনব্যাপী চলবে আমাদের এই সাংস্কৃতিক ফেস্ট। এই ফেস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছি। এ জন্যই মূলত ফ্যাসিস্ট কর্নার, প্রতীকী আয়নাগর, রাবি ছাত্রলীগের অপকর্মের ছবিগুলো তুলে ধরেছি।’

এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
চলতি সপ্তাহেই পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানা গেল দিন…
  • ১৯ মে ২০২৬
ড্রেসিংরুমের নেতৃত্বের জন্যেই কী নেইমারকে দলে রাখা, কী বললে…
  • ১৯ মে ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, পদায়ন ঢাকাসহ ৪ ব…
  • ১৯ মে ২০২৬
দুই বোটসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081