শেখ হাসিনার প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করল জুলাই ঐক্য

২৫ জুলাই ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৯:২১ PM
প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাসিনার ফাঁসির মঞ্চ

প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাসিনার ফাঁসির মঞ্চ © টিডিসি সম্পাদিত

স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অনন্য নিদর্শন হিসেবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গ্যালারি’। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ‘জুলাই ঐক্য’ এ আয়োজনের উদ্বোধন করবে।

এ প্রদর্শনীতে থাকবে প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাসিনার ফাঁসির মঞ্চ, এবং বিভিন্ন সময়ের গুম-খুন, শাপলা চত্বরের গণহত্যা, লগি-বৈঠার সহিংসতা, ২০২৪ সালের জুলাইয়ের ‘গণহত্যা’সহ নানা ঘটনার আলোকচিত্র ও দলিল-প্রমাণ।

আয়োজক সংগঠন জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মধ্য দিয়ে তারা বিগত সরকারের ‘দমনমূলক শাসনের’ বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে চায়।

প্রদর্শনীটি চলবে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এ ‘গ্যালারি’ সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর শেষ দিন প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। 

চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিধি গণ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। 

 

 

 

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬