সচিবালয়ের সামনে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

২২ জুলাই ২০২৫, ০৮:২১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
ছাত্রলীগের কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদল

ছাত্রলীগের কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদল © সংগৃহীত

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ছাত্রলীগের ওই কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের ওই কর্মীর নাম রাসেল বলে জানা গেছে।

জানা যায়, আজ দিনভর এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে আন্দোলন চলছিল। শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এসময় কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালেই সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মী রাসেল।

এসময় সেখানে উপস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, পল্টন থানা ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মিলন তাকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করেন। ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬