শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

২২ জুলাই ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM
সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের © টিডিসি ফটো

অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ২ টার দিকে পুলিশের বাঁধা উপেক্ষা করে এ ঘেরাও কর্মসূচী পালন করেন তারা।

এর আগে, দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950