গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি: সাদিক কায়েম

১৭ জুলাই ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৭:৪২ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি বলে পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বুধবার (১৭ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে এনসিপির পদযাত্রা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম আরও বলেন, ‘আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।’

দেশের পুলিশ ও যৌথবাহিনীর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করে লেখেন, ‘পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।’

এর আগে দুপুরে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬