সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

১২ জুলাই ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৪:২৯ PM
মাভাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

মাভাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন © টিডিসি

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা ও খুলনায় যুবদল কর্মী মাহবুবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডসহ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাইদুল ইসলাম সোহাগ বলেন, ‘আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।’

সমাবেশে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোহাম্মদ আদনান। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডগুলো আমাদের সমাজের নৈতিকতা ও মানবাধিকারের ওপর গভীর আঘাত। আমরা মাভাবিপ্রবি ছাত্রদল এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি জানাই।’

সমাবেশের এক পর্যায়ে ছাত্রদলের পক্ষে ফাহিম মুবিন আকিব তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো সোহাগ ও মাহবুব হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; আইনশৃঙ্খলার উন্নতি: দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ও নিরাপদ সমাজ গঠন: সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950