‘বিএনপির এতো শক্তি কোথা থেকে এল’— প্রশ্ন নাফসিনের

১২ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
নাফসিন মেহেনাজ আজিরিন

নাফসিন মেহেনাজ আজিরিন © ফেসবুক থেকে নেওয়া

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও চব্বিশের জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা রাখা নাফসিন মেহেনাজ আজিরিন বিএনপির সাহসের উৎস জানতে চেয়ে বলেছেন, পুরান ঢাকায় নির্মমভাবে বর্বরতার সহিত পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, বিএনপির এত সাহস কীভাবে এবং কোথা থেকে এল যে, তারা এভাবে জনসম্মুখে পাথর মেরে মানুষকে হত্যা করেছে? আজ শনিবার (১২ জুলাই) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সোহাগ হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন। 

নাফসিন বলেন, আমরা দেখতে পেয়েছি ঘটনাটি লুকিয়ে বা পেছন থেকে নয়, বরং জনসম্মুখে হয়েছে। তার মানে তারা একটা এক্সামপল দাঁড় করিয়েছে যে, কেই যদি চাঁদা না দেয় তাহলে তারা কোন পর্যায়ে যেতে পারে। 

তিনি বলেন, আমরা আরও দেখেছি, গত ৯ জুলাই বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু একটা টিভি মিডিয়াও তা প্রচার করেনি। তারা কী আবার কোনো দলের আনুগত্য চর্চা করছে? তারা কী কোনো দলের হয়ে কাজ করছে? তারা যদি কোনো দলের হয়ে কাজ করতে চায়, আমি সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পর আপনাদেরকে ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আর ছাড় দেওয়া হবে না। আমরা জানি, আপনাদেরকে কীভাবে ঠিক করতে হবে। 

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নতুন গতিপথ নির্ধারণ করেছে : শান্ত

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন, কিন্তু এক বছরেও তিনি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারেন নি। তিনি ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ। আমি প্রশ্ন করতে চাই, তিনি আসলে করছেনটা কী? আমি বলতে চাই, আপনি (প্রধান উপদেষ্টা) যদি এখনো মাজা সোজা করে না দাঁড়ান, দায়িত্ব না নেন, আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব। 

প্রসঙ্গত, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950