বিএনপিরই কর্মী-সমর্থক ছিলেন মিটফোর্ডে হত্যার শিকার সোহাগ

১২ জুলাই ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০১:৪৯ PM
জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ

জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ © সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে হত্যার শিকার  চাঁদ মিয়া ওরফে সোহাগ বিএনপিরই কর্মী-সমর্থক ছিলেন বলে জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ওই পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী ‘চাঁদ মিয়া ওরফে সোহাগ’কে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে কেন? বিএনপি বা যুবদল কেউই এখনো পর্যন্ত তাদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোন রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি? নিহত ছেলেটা তো তাদেরই রাজনীতি করতেন। 

পোস্টে তিনি নিহত সোহাগের একটি ছবি প্রকাশ করে লেখেন, ছবিতে, গত ২৩শে ডিসেম্বর ২০২৪, ৩০ নং ওয়ার্ড চকবাজার , জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভার মঞ্চে (লাল বৃত্তে) সোহাগ। 

এর আগে, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।  

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬