সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলা, জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

০৪ জুলাই ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ছাত্রদলের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ৪ যুগ্ম আহ্বায়ক ও ১১ সদস্যকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ ‎শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ, ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আরও পড়ুন: ‘ফেক একাউন্ট’ খুলে শিবিরের বিরুদ্ধে দিনে ১০ পোস্ট করার নির্দেশ ছাত্রদল নেতার

‎অব্যাহতি প্রাপ্তদের মধ্যে যুগ্ম আহ্বায়ক ৪ জন এবং সদস্য ১১ জন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও ৪০ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে ৩০ দিনের জন্য ১৭৭ সদস্যবিশিষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9