অস্বচ্ছল ৪ শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ঢাবি ছাত্রদল নেতা

০৩ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
ছাত্রদল নেতা মাহবুব আলম শাহীন

ছাত্রদল নেতা মাহবুব আলম শাহীন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ সেশনে ভর্তি হতে যাওয়া আর্থিকভাবে অসচ্ছল ৪ জন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহীন। 

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ সেশনে ভর্তি হতে যাওয়া চারজন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পৌঁছে  দিয়েছেন মাহবুব আলম শাহীন। শিক্ষার্থীরা নৃত্যকলা, দর্শন, গণিত ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে মাহবুব আলম শাহীন বলেন, ‌‘মানুষ মানুষের জন্য। এই জায়গা থেকে আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমি আপনি একজন দুইজনকে সাহায্য করার মাধ্যমে হয়তো কারো আর্থিক সংকট কমাতে পারি, কিন্তু এর দ্বারা দারিদ্র্য বিমোচন সম্ভব না। দারিদ্র্য মূলত একটা দুষ্টচক্র। এইটা আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান যেই সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, আমরা তার আশা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য কিছু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬