ইয়াবা কেলেঙ্কারির অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত, স্বেচ্ছায় পদত্যাগ

০৪ জুলাই ২০২৫, ০৮:১৬ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ PM
সানাউল্লাহ সেলিম ও ছাত্রদলের লোগো

সানাউল্লাহ সেলিম ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

কক্সবাজার জেলার রামু উপজেলায় ইয়াবা লুটের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (৩ জুলাই) সানাউল্লাহ সেলিম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।   

এদিকে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজারকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল কবির ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়ার পদ স্থগিত করা হয়েছে। 

ইয়াবা লুটে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে করেন এবং স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে ফেসবুক পোস্ট দিয়েছেন সানাউল্লাহ সেলিম। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। কারণ, সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা দিন দিন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।

এর আগে ইয়াবা কেলেঙ্কারির ব্যাপারে সানাউল্লাহ সেলিমের কাছে স্থানীয় এক সাংবাদিক জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে সাংবাদিককে, যা তুমুল সমালোচনার সৃষ্টি করে। এর যের ধরেই সানাউল্লাহ সেলিমের উপজেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬