ঢাবির হলে হলে ফার্স্ট এইড বক্স বিতরণ করল ছাত্রশিবির

০২ জুলাই ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০২:৪৮ PM
১৮টি হলের শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ

১৮টি হলের শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) ১৮টি হলের শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

আজ বুধবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি হলের প্রতিনিধিদের হাতে এসব ফার্স্ট এইড বক্স তুলে দেন ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ।

এস এম ফরহাদ বলেন, ‘ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই ফার্স্ট এইড বক্স সরবরাহ করেছে। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও মৌলিক দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির তার ছাত্রকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ ”

এ সময় উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬