ঢাবি প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু

০২ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১০:১০ PM
ঢাবির নবীন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাবির নবীন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আজ থেকে শুরু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন। এ ছাাড়া, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এসময় সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রেণিকক্ষ পরিদর্শনকালে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশলাদি বিনিময় করেন।

নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে।

সাংগঠনিকসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দক্ষ তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬