ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে থানায় গিয়ে হামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

অভিযোগ পুলিশের বিরুদ্ধে
০২ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
হামলার শিকার শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন

হামলার শিকার শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়াতে পেয়ে তাকে প্লাটফর্মটির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করতে গেলে এ ঘটনাটি ঘটে বলে দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় একাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতা দিপংকরকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসেন তারা। এসময় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে কথা কাটাকাটি ও একপর্যায়ে হামলা ও মারামারির ঘটনা ঘটে। 

এ বিষয়ে অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, আজকে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়াতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছাত্রলীগের পক্ষ হয়ে পটিয়া থানার ওসি ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। পটিয়ার বর্তমান ওসি ফ্যাসিবাদী আমলে চট্টগ্রামের ডিবিতে ছিলাম। গণহত্যাকারী পুলিশদেরকে শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে যে দায় মুক্তি দেয়া হয়েছে সেটা বিপ্লবীদের জন্য ভয়ংকর রূপে ব্যাকফায়ার করছে। 

তিনি বলেন, যাদের ওপর হামলা করে তাদের নিরাপদে আনার জন্য আরো কিছু সহযোদ্ধারা যায়, তাদের ওপর ও পুলিশ হামলা করেছে বলে জানা যায়, এ ঘটনায় অনেকে আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আগামীকাল পটিয়া থানার সামনে পটিয়া ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয়রা। এই কর্মসূচির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাত্মতা জানাচ্ছে।

আরও পড়ুন: নোবিপ্রবির ছাত্রী হলে পুরুষ স্টাফের তল্লাশি, মধ্যরাতে বিক্ষোভ

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, আজকে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়াতে পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছাত্রলীগের পক্ষ হয়ে পটিয়া থানার ওসি ছাত্রদের উপর অতর্কিত হামলা করে।জানা গিয়েছে, পটিয়ার ওসি ফ্যাসিবাদী হাসিনার আমলে চট্টগ্রামে ডিবি পুলিশের দায়িত্ব পালন করেছিলেন। এইটা স্পষ্টভাবেই প্রমাণ করে হাসিনার পুলিশ এখনো তাদের চিরায়ত প্রবৃত্তি পাল্টাতে পারে নাই। যাদের ওপর হামলা করে তাদের নিরাপদে আনার জন্য আরো কিছু সহযোদ্ধারা যায়, তাদের ওপর ও পুলিশ হামলা করেছে বলে জানা যায়, এ ঘটনায় অনেকে আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।

হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মো. শহিদুল ইসলাম সাগর নামে একজন এক ফেসবুকে পোস্টে লেখেন, যদিও জুলাইকে আমরা বিরক্ত করেছি, বিভিন্ন দলের নাম দিয়ে, কিন্তু পুলিশ বিভক্ত করল না, সবাইকে একই সুরে পিটাইছে। তাই সবার প্রতি আহ্বান থাকবে জুলাইকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে কেউ আমাদেরকে টাচ করতে পারবে না।

ঘটনা প্রসঙ্গে বক্তব্য জানতে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূরকে মুঠোফোনে কল দিলে তিনি অসুস্থ বলে জানান এবং পরে কল দেওয়ার অনুরোধ জানান। 

ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9