নোবিপ্রবির ছাত্রী হলে পুরুষ স্টাফের তল্লাশি, মধ্যরাতে বিক্ষোভ

০২ জুলাই ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৭:৪৭ PM
হযরত বিবি খাদিজা হলের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা

হযরত বিবি খাদিজা হলের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রীদের আবাসিক হল হযরত বিবি খাদিজা হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছে হলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টায় এ কর্মসূচি পালন করে তারা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধারে তল্লাশি চালায় হল প্রশাসন। যেখানে ছাত্রীদের রুমে কোনও প্রকার অনুমতি ছাড়াই হলের পুরুষ স্টাফরা প্রবেশ করে। এ ঘটনায় হলে অবস্থানরত ছাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাই নাই এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানায়, আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, হুট করে নক না করেই ম্যাম ও মহিলা স্টাফের সাথে দুজন পুরুষ স্টাফও রুমে ঢুকে পড়েন। আমরা খুবই অপ্রস্তুত অবস্থায় ছিলাম, নক না করে পুরুষ স্টাফরা রুমে আসার ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত।

আরেক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, চেকিং এর সময় ম্যাম দের পাশাপাশি অফিসের ছেলে যে গুলা থাকে ওরা, ডাইনিং এর মামা এমনকি কয়েকজন স্যার পর্যন্ত রুমে ঢুকে গেছে। আমি নিজে একটু পর্দা মেনে চলার চেষ্টা করি। আমি একদম অপ্রস্তুত ছিলাম। এটা কি রকমের সভ্য কাজ?

এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।

মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬