মুরাদনগরে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

২৯ জুন ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৯:৩০ PM
মুরাদনগরের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ঢাবি এলাকায় মশাল মিছিল করে গণতান্ত্রিক ছাত্র জোট ও বিভিন্ন নারী সংগঠন

মুরাদনগরের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ঢাবি এলাকায় মশাল মিছিল করে গণতান্ত্রিক ছাত্র জোট ও বিভিন্ন নারী সংগঠন © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট ও নারী সংগঠনসমূহ।

আজ রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মশাল মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জোটের নেতা-কর্মীরা ‘খুন-ধর্ষণ হয়নি শেষ, গর্জে ওঠো বাংলাদেশ’, ‘যে হাত নিপীড়কের, সে হাত ভেঙে দাও’ ‘খুন-ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘কুমিল্লায় নিপীড়ন কেন, ইন্টেরিম জবাব চাই’ ‘একাত্তরের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘২৪-এর বাংলায়, নিপীড়কের ঠাঁই নাই’—এসব স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী ফজর (৩৬) নামের এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে মারধর করেন। পরে ফজর আলী পালিয়ে গেলে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে শুরু হয় সমালোচনা। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950