মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেপ্তার

২৯ জুন ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৯:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।

এছাড়া ধর্ষণের পর ভুক্তভোগী নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুমিল্লা জেলা পুলিশ। তবে গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। স্থানীয়দের হাতে ধরা পড়লে মারধরের শিকার হন তিনি। পরে আহত অবস্থায় পালিয়ে যান। এ সময় কিছু ব্যক্তি ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পাওয়ার পর মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। একইসঙ্গে ভিডিও ছড়িয়ে দেওয়া তিনজনকেও গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬