রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষার্থীদের টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

২১ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০১:২২ PM
শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে স্লোগান

শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে স্লোগান © সংগৃহীত

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে শিক্ষার্থীদের টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’  রাজনৈতিক স্লোগান লিখতে গেছে।

আজ শনিবার (২১ জুন) ওই ফেয়ারওয়েল অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের পরিচালিত ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। তাছাড়া এ অনুষ্ঠানের বেশকিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলো আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শেয়ার করতে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের কিছু শিক্ষার্থীকে সাদা রঙের টি-শার্টে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন একটি স্লোগান লিখতে দেখা যায়। তাছাড়া টি-শার্টে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ও লিখতে দেখা গেছে।

সেনানিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন রাজনৈতিক বার্তা সম্বলিত টি-শার্ট বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬