জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

১৪ মে ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এ সময় তারা ‘জগন্নাথে হামলা কেন? ইন্টারিম জবাব চাই! ; শিক্ষক লাঞ্ছিত কেন? ইন্টারিম জবাব চাই!, শিক্ষার সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!, শিক্ষা সংস্কার এখনই দরকার’  নানা স্লোগান দেন।

আরও পড়ুন: বৃষ্টিতেও সড়ক ছাড়েননি জবি শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়, তাহলে হাসিনা সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।’

এ সময় শিক্ষার্থীরা সরকারকে অনতিবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে 
 লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬