আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

১০ মে ২০২৫, ০৬:৪৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
বিক্ষোভ মিছিলি নিয়ে শাহবাগ অভিমুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিলি নিয়ে শাহবাগ অভিমুখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা © টিডিসি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে গিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা গণজমায়েত কর্মসূচিতে ঘোষিত তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আজ শনিবার (১০ মে) বেলা সোয়া দুইটায় ঢাকা কলেজ হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা। এতে এলিফেন্ট রোডের এক পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘ব্যান, ব্যান আওয়ামী লীগ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন। 

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাত্র ১৫ দিনে আওয়ামী লীগ সরকার দুই হাজার মানুষকে হত্যা করেছে। এমন গণহত্যা করার পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। আমরা ছাত্ররা এই সরকারকে আর কোনো সুযোগ দিতে চায় না। গণহত্যাকারী আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

এর আগে গত বুধবার (৭ মে) গভীর রাতে আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশত্যাগ করে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপি। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ডাক দেন। মূলত এ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে শাহবাগে গণজমায়েত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে জানান ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9