এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রশিবিরের

১১ জুন ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৪:৪৭ PM
পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ © টিডিসি ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১১ জুন) দুপুরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। 

ছাত্রশিবির সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রশিবির সেক্রেটারি মো. শাওন হোসাইন।

সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, আসন্ন এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় কেবল ভালো ফল নয়, একজন আদর্শ নাগরিক হওয়ার প্রস্তুতিও নেওয়া জরুরি। নৈতিকতা, অধ্যবসায় ও আলোকিত চরিত্র গঠনে ছাত্রজীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়। ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের একটি প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামী ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9