ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে শাহবাগে মানববন্ধনের ডাক ছাত্রশিবিরের

৩১ মে ২০২৫, ০১:০১ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১২:১৫ PM
শিবিরের লোগো

শিবিরের লোগো © ফাইল ফটো

সারাদেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা। আজ শনিবার (৩১ মে) সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক রেজওয়ান উল্লাহ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী, মানববন্ধনটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজ বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন জায়গায় নারী নিপীড়ন, সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি ও ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আজ (৩১ মে) শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। 

উক্ত মানববন্ধনে সর্বস্তরের ছাত্রজনতা, সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬