ঢাবির শ্যাডো এলাকায় ছাত্রদল নেতার উদ্যোগে ফ্রি ওয়াইফাই চালু

১৩ মে ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
ফ্রি ওয়াইফাই সেবা

ফ্রি ওয়াইফাই সেবা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। আজ মঙ্গলবার (১৩ মে) ঢাবির ক্যাম্পাস শ্যাডো এলাকায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে, আনিসুর রহমান খন্দকার অনিক ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন। ‘বাংলাদেশ ফার্স্ট’ নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাস শ্যাডো এলাকা, কলা ভবন, বিজনেস ফ্যাকাল্টিসহ আশপাশের এলাকায় ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে দুই শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাসস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে। এ কারণে ক্যাম্পাস শ্যাডো এলাকায় আমরা শিক্ষার্থীদের জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি। শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আল আমিন, সাবেক সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক রাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান এবং সহ-সমাজসেবা সম্পাদক আবরার হামীম আপন।

আরও উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের হেদায়েতুল্লাহ আবির, রিনভী মোশাররফ, মনিরুল ইসলাম হিরন, হাসানুজ্জামান নাদিম, নোমান আবদুল্লাহ, সাদমান সাকিব, ইরাম, তৌহিদ, রিজভী ও মিলন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রায়হান আহমেদ ও মুনতাসীর সাবির, স্যার এ এফ রহমান হলের মোহাম্মদ মুবিন, মোহাম্মদ আল আমিন, ত্বকী ও শরীফ, জহুরুল হক হলের অন্তর আহমেদ অন্তু, রায়হান আবেদীন, সুফি ও শহীদ, জসীমউদ্দিন হলের মুনতাসীর মাহমুদসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬