আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা

০৯ মে ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়

কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় © টিডিসি

শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ’। সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় আত্মপ্রকাশ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর বাবা মো. আব্দুর রহমান।

কমিটির অন্যরা হলেন প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

শহীদ মিনার এলাকায় এদিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন আপ বাংলাদেশের সমর্থক ও নেতাকর্মীরা। তাদের অনেকেই জুলাই মাসের ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নতুন বাংলাদেশ গড়ার আশায় তারা এবার একত্র হচ্ছেন ‘আপ বাংলাদেশ’-এর পতাকার তলে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড

মঞ্চে ইতোমধ্যেই প্রস্তুতির কাজ শেষ হয়েছে। শহীদ মিনারের প্রাঙ্গণে তৈরি হয়েছে ছোট একটি বর্ণাঢ্য অস্থায়ী কাঠামো, যেখানে বিকেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেবেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব রাফে সালমান রিফাত এবং আরও কয়েকজন কেন্দ্রীয় মুখপাত্র।

আয়োজকদের দাবি, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’ হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য। তারা একটি গণতান্ত্রিক, সুবিচারভিত্তিক এবং নৈতিক নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেন, যেখানে সমাজে থাকবে না বৈষম্য, দুঃশাসন কিংবা দখলদার রাজনীতির আধিপত্য।

কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬