জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭ PM
ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে নাগরিক ঐক্যের

ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে নাগরিক ঐক্যের © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

এবার জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে মাহামুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্যের। শোনা যাচ্ছে, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জণ সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে। 

অসমর্থিত একটি সূত্র বলছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোটের একাধিক নেতৃবৃন্দের যোগযোগ অব্যহত রয়েছে। দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমাঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। 

এরআগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। জানা গেছে, আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দলের এমন সিদ্ধান্ত। মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950