ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

০৬ মে ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
ভাইভা দিতে এসে অঅটক হলেন ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম

ভাইভা দিতে এসে অঅটক হলেন ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম © টিডিসি ফটো

রাজশাহী কলেজে ভাইভা দিতে আসা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে বোয়ালিয়া মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, ছাত্রলীগের ওই কর্মীর নাম মো. মাজহারুল ইসলাম আশিক। তিনি রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধার জেলার সাদুল্লাপুর থানার ক্ষুদ্রকমরপুর গ্রামে। গত ৫ আগস্ট সরকারের পতনের আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে কলেজে ভাইভা দিতে মাজহারুল ইসলাম আশিক কলেজে আসে। এ সময় ছাত্রদল কর্মীরা তাঁকে চিনতে পেরে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তার ফোন দেখতে চাইলে সে জানাই তার কাছে ফোন নেই, সে ফোন ব্যবহার করে না। বিষয়টি আরো সন্দেহজনক মনে হওয়ায় ছাত্রদলের কাছে থাকা পূর্বের ছাত্রলীগের কর্মীদের কলেজ ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের ছবিতে চেক করা হয়। 

ছবিগুলোতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে এবং ছাত্রলীগের মিছিলগুলোতে তাকে সামনের কাতারে অবস্থান করতে দেখা গেছে। এছাড়াও অভিযোগ রয়েছে রাজশাহী কলেজে গত ১৬ জুলাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার দিনেও তার সম্পৃক্ততা রয়েছে। 

আরো পড়ুন: ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে কর্মীর ‘রগ’ কাটার অভিযোগ

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, আজ রাজশাহী কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি রাশিক দত্তের ঘনিষ্ঠ সহযোগী আশিক কলেজে ভাইভা দেয়ার জন্য ক্লাসে উপস্থিত হয়। পরবর্তীতে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এ সময় তিনি কলেজ প্রশাসনের নিকট দাবি জানিয়ে বলেন, যারা জুলাই আন্দোলনে হামলাকারী তাঁদের বিরুদ্ধে যেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও যারা মুখ্য ভূমিকা পালন করেছে তাদের ছাত্রত্ব যেন বাতিল করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদকে ফোন করা হলে তিনি জানান, নতুন করে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। পূর্বের একটি মামলা চলমান রয়েছে, সেই মামলায় তাকে চালান করে দেওয়া হবে।

ব্যাংক লুটে দুর্নীতিবাজদের বসাচ্ছে সরকার: আব্দুল্লাহ মো. তা…
  • ০৯ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকজাত দ্রব্য বিক্রি, দুই দোকানিক…
  • ০৯ জুন ২০২৬
দেশের ব্যাংক খাতে চরম অব্যবস্থাপনা চলছে, সংসদে জামায়াত এমপি…
  • ০৯ জুন ২০২৬
কাপ্তাই হ্রদে বেড়াতে এসে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র
  • ০৯ জুন ২০২৬
ইসরায়েলের অর্থমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স
  • ০৯ জুন ২০২৬
২১ বছরের অপেক্ষা পেরিয়ে অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের
  • ০৯ জুন ২০২৬