ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ

২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
আনোয়ারা থানা

আনোয়ারা থানা © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের পাঁচ শিকদার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন টহলের সময় পাঁচ শিকদার পুল এলাকায় কয়েকজন যুবকের জমায়েত হওয়ার তথ্য পায় তারা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল। ধারণা করা হচ্ছে, মিছিলের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সেগুলো ব্যবহার করা হয়েছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ছাত্রলীগ নামের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যরা মিছিলের প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, রাতের বেলা হঠাৎ পুলিশি তৎপরতায় তাঁরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। পরে এলাকায় ছুটোছুটি দেখে বিষয়টি বুঝতে পারেন।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950